রুকইয়াহ চিকিৎসা | জিন, যাদু ও বদনজর চিকিৎসা | Sunnah Cure BD

রুকইয়াহ

কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জিন, যাদু, বদনজর ও মানসিক সমস্যার শরঈ চিকিৎসা। শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকে।

📅 অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

রুকইয়াহ কী?

রুকইয়াহ অর্থ হল ঝাড়ফুঁক। পরিভাষায় জ্বীন, জাদু, বদনজর ও শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অসুস্থতা নিরাময়ের কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি হল রুকইয়াহ। কোরআনের নির্দিষ্ট আয়াত, হাদিসে বর্ণিত দোয়া পাঠ করে এবং নববী চিকিৎসায় প্রয়োগকৃত ও বর্ণিত এবং শরীয়াহ সমর্থিত উপায় এবং পদ্ধতি অবলম্বন করে এ চিকিৎসা করা হয়।

রাসূল সাঃ, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে তাবেয়ীন ও পূর্বসূরী বিজ্ঞ আলেমগণ যুগ যুগ ধরে এ পদ্ধতিতে চিকিৎসা করে আসছেন। রুকইয়াহ কোনো কবিরাজি , কুফরী শিরকি কোনো চিকিৎসা নয়। রুকইয়াহ করে হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ।

সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি কোরআনে এমন বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনের জন্য আরোগ্য।

কারা রুকইয়াহ নিতে পারেন?

  • জিনের সমস্যা বা অস্বাভাবিক ভয়
  • যাদু বা বদনজরের প্রভাব
  • দুঃস্বপ্ন ও অস্থিরতা
  • ওয়াসওয়াসা ও মানসিক চাপ
  • দীর্ঘদিনের অজানা সমস্যা

আমাদের পদ্ধতি

  • সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ ভিত্তিক
  • কোনো তাবিজ, শিরক বা কুফর নেই
  • রোগীর সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হয়

কিভাবে রুকইয়াহ করা হয়?

রুকইয়াহর মূল পদ্ধতি হলো কুরআন তিলাওয়াত। প্রথমে রোগীর সাথে কনসালটেন্সি করে সমস্যা ও উপসর্গ বোঝা হয়। এরপর সমস্যা অনুযায়ী কুরআনের নির্দিষ্ট আয়াত, হাদীসে বর্ণিত দোয়া এবং শরীয়াসম্মত যিকির পাঠ করে রুকইয়াহ করা হয়। পাঠের সময় শরীরে ফুঁ দেওয়া হয় এবং রোগী পুরুষ বা মাহরাম হলে প্রয়োজনে আক্রান্ত স্থানে বা মাথায় হাত রেখে পাঠ করা হয়। পানি, মধু, কালোজিরা, অলিভ অয়েলসহ উপকারী উপাদানে ফুঁ দিয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী হালকা প্রেশার, ম্যাসাজ, রুকইয়াহ গোসল বা হিজামার মতো সহায়ক পদ্ধতিও প্রয়োগ করা হতে পারে।

সমস্যা বোঝা হয় কিভাবে?

প্রতিটি রোগেরই কিছু লক্ষণ থাকে। বদনজর, জাদু বা জ্বীনের সমস্যার ক্ষেত্রেও নির্দিষ্ট শারীরিক ও মানসিক লক্ষণ দেখা যায়। এসব লক্ষণের ভিত্তিতে প্রাথমিক ডায়াগনোসিস করা হয়। সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো—অভিজ্ঞ রাকি’র কাছে সরাসরি রুকইয়াহ করে প্রতিক্রিয়া (ইফেক্ট) দেখা। এছাড়া রুকইয়াহ অডিও শোনা বা নিজে আয়াত তিলাওয়াত করেও সমস্যা বোঝা যেতে পারে। তবে ইফেক্ট না হলেই সমস্যা নেই—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

সেলফ রুকইয়াহ কিভাবে করা হয়?

অভিজ্ঞ রাকি’র পরামর্শ অনুযায়ী কুরআন তিলাওয়াত, নির্দিষ্ট দোয়া-যিকির, অডিও শোনা এবং পানি বা তেলে ফুঁ দিয়ে নিয়মিত ব্যবহার করাই সেলফ রুকইয়াহ। রাকি ছাড়া নিজে করতে চাইলে আগে রুকইয়াহ সম্পর্কে মৌলিক ধারণা নেওয়া এবং নিজের সমস্যার ধরন বোঝা জরুরি।

সরাসরি রুকইয়াহ কিভাবে করা হয়?

রোগী উপস্থিত হলে রাকি সমস্যা ও উপসর্গ শুনে কুরআনের আয়াত ও দোয়া পাঠ করেন এবং শরীরে ফুঁ দেন। প্রয়োজনে নির্দিষ্ট পয়েন্টে হালকা প্রেশার বা ম্যাসাজ করা হয়। মহিলা রোগীর ক্ষেত্রে মাহরামের মাধ্যমে প্রয়োগ করা হয়। মাহরাম যদি সঠিকভাবে প্রয়োগ করতে ব্যর্থ হন তখন জরুরি অবস্থায় রাকি কলম বা কাঠির সাহায্যে পয়েন্টে চাপ প্রয়োগ করতে পারেন। পাশাপাশি বিভিন্ন রুকইয়াহ সাপ্লিমেন্ট ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকেন।

কার জন্য সরাসরি রুকইয়াহ প্রযোজ্য?

সব সমস্যার ক্ষেত্রেই সরাসরি রুকইয়াহ প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে সেলফ রুকইয়াহ, দোয়া, যিকির ও জীবনযাপনের সংশোধনেই উপকার পাওয়া যায়। তবে নিচের পরিস্থিতিতে অভিজ্ঞ রাকি’র কাছে সরাসরি রুকইয়াহ করা জরুরি ও অধিক ফলপ্রসূ।

  1. যাদের উপর জ্বীনের আছর বা দখলের লক্ষণ স্পষ্ট
  2. দীর্ঘদিনের, জটিল বা বারবার রিনিউ করা জাদু হলে
  3. সেলফ রুকইয়াহ করেও উন্নতি না হলে
  4. সমস্যা অতিরিক্ত তীব্র ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে
  5. মেডিকেল চিকিৎসায় ফল না পাওয়া এবং প্যারানরমাল লক্ষণ থাকলে
  6. শিশু, দুর্বল ব্যক্তি বা (কিছু ক্ষেত্রে) গর্ভবতী নারীর ক্ষেত্রে।

সুস্থ হতে কতদিন লাগতে পারে?

রুকইয়াহ একটি শরঈ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি—যদি তা ইয়াকীন, ধৈর্য ও সঠিক নিয়মে করা হয়। বিশেষ করে বদনজর, হাসাদ, জাদু ও জ্বীনের আছরের মতো প্যারানরমাল সমস্যায় রুকইয়াহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দীর্ঘদিন মেডিকেল চিকিৎসা করেও সুস্থতা আসে না বা রিপোর্টে স্পষ্ট কারণ পাওয়া যায় না—এমন ক্ষেত্রে সমস্যা সাধারণত প্যারানরমাল কারণে হয়ে থাকে। তাই এ ধরনের সমস্যায় মেডিকেল চিকিৎসা ফলপ্রসূ হয়না। বরং রুকইয়াহ করা জরুরি হয়ে পড়ে।

আল্লাহ তাআলা বলেন: “আমি কুরআন নাযিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত।” (সূরা বনী ইসরাইল: ৮২)

আশা করি আল্লাহ পাকের উপরোক্ত সুস্পষ্ট ঘোষণা সম্পর্কে জানার পরে, একজন মুমিন হিসেবে আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন যে, কোরআনের মধ্যে 'সুস্থতা' রয়েছে, আল্লাহ তাআলা চাইলে রুকইয়াহ করে সুস্থ হওয়া সম্ভব, ইনশাআল্লাহ। কারো মনে এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকারও কথা না।

সুস্থ হতে কত সময় বা কয়টি সেশন লাগবে—তা নির্ভর করে সমস্যার ধরন, তীব্রতা ও জটিলতার উপর। হালকা সমস্যায় কম সময় লাগে, আর পুরনো বা জটিল সমস্যায় বেশি সময় লাগতে পারে।

বদনজর: সাধারণত ৭–২০ দিনের মধ্যে উন্নতি। এক্ষেত্রে বেশিরভাগ সময় সরাসরি রুকইয়াহ করারও প্রয়োজন হয় না বরং নিজে নিজে সেলফ রুকইয়াহ করলেও পেশেন্ট সুস্থ হয়ে যায়।

হালকা জাদু: সেলফ রুকইয়াহতেই সুস্থতা সম্ভব।

শুধু জ্বীনের আছর: সাধারণত ১–৪/৫টি সেশন।

জটিল জাদু ও জ্বীন সব সমস্যা একসাথে: ৪–১০টি বা তার বেশি সেশন ও কয়েক মাস সময় লাগতে পারে আল্লাহ চাইলে এক সেশনেই পূর্ণ সুস্থতাও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, ধৈর্য ধরা এবং নিয়মিত রুকইয়াহ চালিয়ে যাওয়া। সুস্থতা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে।

মনে রাখতে হবে— সুস্থতা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে; রাকি কেবল একজন মাধ্যম ও চিকিৎসক। তাই রুকইয়াহর পাশাপাশি তাওয়াক্কুল ও ধৈর্য জরুরি।

রুকইয়াহ নেওয়ার আগে জানা জরুরি

রুকইয়াহ সার্ভিস গ্রহণের আগে রুকইয়াহ সম্পর্কে মৌলিক ধারণা থাকা এবং কিছু বিষয় জানা জরুরি। যেমন—

  • রুকইয়াহ কী এবং কী নয়
  • আমরা কোন কোন সেবা দিই
  • কার জন্য সরাসরি রুকইয়াহ প্রযোজ্য
  • অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম
  • ফি ও চার্জ নীতিমালা

আমরা যে সেবাগুলো দিই

রুকইয়াহ সার্ভিস গ্রহণের আগে রুকইয়াহ সম্পর্কে মৌলিক ধারণা থাকা এবং কিছু বিষয় জানা জরুরি। যেমন—

  1. কনসালটেন্সি (অনলাইন/অফলাইন)
  2. রুকইয়াহ ডায়াগনোসিস
  3. রুকইয়াহ ট্রিটমেন্ট (শর্ট / লং সেশন)
  4. অনলাইন রুকইয়াহ
  5. হোম সার্ভিস
  6. হিজামা (Cupping Therapy)
  7. ফ্রি সিমটম ডায়াগনোসিস

কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন

অ্যাপয়েন্টমেন্ট বুক করার ধাপ:

  • 📲 WhatsApp করুন: WhatsApp এ মেসেজ দিন
  • 📞 অথবা, ফোন কল: 8801715212298
  • আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর পাঠান।
  • ডায়াগনোসিস নাকি ট্রিটমেন্ট—সার্ভিসটি জানান।
  • 🌐 অথবা, ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করুন।
  • স্লট খালি থাকা সাপেক্ষে সময় ও সিডিউল নিশ্চিত করা হবে।
গুরুত্বপূর্ণ: আসার কমপক্ষে ৭–১০ দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আবশ্যক। সাধারণত ইমারজেন্সি বা এক–দু’দিনের মধ্যে সিডিউল দেওয়া সম্ভব হয় না।

অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে অনুগ্রহ করে মূল ফি থেকে ৫০০ টাকা এই নাম্বারে 01715212298 (বিকাশ / নগদ / রকেটে Send Money চার্জসহ) অগ্রিম প্রদান করুন।

  • টাকা পাঠানোর পর স্ক্রিনশট পাঠাবেন
  • অথবা কোন নম্বরে কত টাকা পাঠিয়েছেন তা জানাবেন

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • পুরুষ রোগী হলে অবশ্যই একজন সঙ্গী নিয়ে আসবেন
  • মহিলা রোগী হলে মাহরাম অথবা অন্তত একজন মহিলা সঙ্গী আনবেন

📞 যোগাযোগ:
8801715212298 (বিকাশ / নগদ / রকেট)

📲 WhatsApp: মেসেজ করুন

💬 📞
Scroll to Top